• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মুশফিক-নাজমুলরা ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন

প্রতিনিধি: / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: সাধারণত দেশের বাইরে খেলা হলে পরিবারের সঙ্গে ঈদ কাটানো হয় না জাতীয় দলের ক্রিকেটারদের। এবার ফাঁকা সূচি থাকায় বেশিরভাগ ক্রিকেটারই গ্রামের বাড়িতে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উপভোগ করেছেন। ঈদের আমেজ পুরোপুরি না কাটলেও ঢাকায় ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ব্যস্ততা তো আছেই। তার আগে ক্রিকেটাররা মাঠে নেমেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। গতকাল সোমবার শুরু হয় হয়েছে অষ্টম রাউন্ড। মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। এই ম্যাচ দিয়ে আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তিনি। ফতুল্লায় শেখ জামালের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্রিকেট ক্লাব। আরেক ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি গাজী টায়ারসের বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগের ফাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস টেস্ট দেবেন স্কোয়াডের ভাবনায় থাকা ক্রিকেটাররা। এরপর আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ৩, ৫ ও ৭ মে। শেষ দুই টি-টোয়েন্টি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামী ১০ ও ১২ মে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com