• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেসিবিহীন মায়ামি চার গোলে বিধ্বস্ত

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: ঘরের মাঠ হোক বা প্রতিপক্ষের আঙিনা, ইন্টার মায়ামির ম্যাচ মানেই গ্যালারিতে ‘মেসি মেসি’ রব। তবে সেই লিওনেল মেসি এখন চোটের কারণে বাইরে। কিন্তু রেড বুল অ্যারেনায় এবার গর্জন শোনা গেল ‘লুইস মর্গ্যান লুইস মর্গ্যান..।” ম্যাচজুড়ে এমন দুর্দান্ত পারফরম্যান্সই উপহার দিলেন এই উইঙ্গার। তার হ্যাটট্রিকে ইন্টার মায়ামিকে উড়িয়ে দিল নিউ ইউয়র্ক রেড বুলস। মেজর লিগ সকারের ম্যাচে শনিবার মায়ামিকে ৪-০ গোলে হারিয়েছে রেড বুলস। চোটের কারণে টানা তৃতীয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন মেসি। তাকে ছাড়া তার দলকেও মনে হয়েছে অচেনা। মেসি ছাড়াও জাতীয় দলে ব্যস্ততার কারণে মায়ামি পায়নি তাদের নির্ভরযোগ্য গোলকিপার ড্রেক ক্যালেন্ডারকে। ম্যাচের তৃতীয় মিনিটেই মর্গ্যানের গোলে এগিয়ে যায় রেড বুলস। মায়ামি এরপর চেষ্টা করেছে ঘুরে দাঁড়াতে। কিন্তু গুছিয়ে আক্রমণ করতে পারেনি। গোলমুখে লুইস সুয়ারেস কয়েক দফায় হুমকি ছড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি শেষ পর্যন্ত। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫১তম মিনিটে আরেকটি গোল করেন মর্গ্যান। ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন স্কটিশ এই উইঙ্গার। ২০২২ সালে মায়ামি থেকেই নিউ ইয়র্কে নাম লেখান মর্গ্যান। মেজর লিগ সকারে তার দ্বিতীয় হ্যাটট্রিক এটি। তার দ্বিতীয় ও তৃতীয় গোলের মাঝে একটি গোল করেন উইকেলমান কারমোনা। মায়ামির নোয়াহ অ্যালেন পরে একবার বল জালে ঢোকাতে পেরেছিলেন। কিন্তু ভিএআর দেখে তা গোল দেননি রেফারি। এই হারের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচে মায়ামির পয়েন্ট ১০। রেড বুলসের পয়েন্টও ১০, তবে ম্যাচ তারা খেলেছে একটি কম। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাতি।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com