• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেয়া’দো’ত্তীর্ণ ওষুধ রাখায় তালায় ৭ দোকানকে জরি’মা’না

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার তালায় ওষুধ প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে মজুত রাখার অপরাধে ৭টি দোকানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ওষুধ পরিদর্শক বাশারত হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা ও সদস্যরা।

 

জানা গেছে, তালা সদর হাসপাতালের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অপরাধে আবিরন ফার্মেসি: ৫ হাজার টাকা,সাবা ফার্মেসি: ৩ হাজার টাকা,সাচ্চু ফার্মেসি: ২ হাজার টাকা,তাসা ফার্মেসি: ২ হাজার টাকা,জোহরা ফার্মেসি: ৩ হাজার টাকা,নওশাদ ফার্মেসি: ৫০০ টাকা,মদিনা ফার্মেসি: ৫০০ টাকা মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সেই লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com