• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১১
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নে জাতীয় শিক্ষা পদক অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৫১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: 
বাগেরহাটের মোরেলগঞ্জের ১৪নং বারইখালি  ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সজল মহলীর সভাপতিত্বে  জাঁকজমকপূর্ণ  আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সকল শিক্ষকদের সহযোগিতায় এবং  শিশুদের সক্রিয় অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এছাড়া সাম্প্রতিক যেসকল শিক্ষক অবসরে গেছেন এবং যারা অতি সাম্প্রতি অবসরে যাবেন  তাদের মধ্যে বারইখালি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের উপদেষ্টা অত্র ইউনিয়নের  চেয়ারম্যান মো: আউয়াল খান মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ক্লাস্টার-এর সহকারী উপজেলা শিক্ষা অফিসার সজল মহলী। 
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শংকর মজুমদার, আকবর আলী,কল্পনা রাণী, সমীর প্রতাপ রায় প্রমুখ। ক্রীড়া পরিচালনায়  ছিলেন সহকারী শিক্ষক বদিউজ্জামান বাদল। সহযোগিতায় ছিলেন মেহেদি হাসান,মশিউর রহমান, সাইফুল ইসলাম, মো: আলামিন হোসেন, দেব দুলাল,শফিকুল ইসলাম,আকাশ মিস্ত্রি  প্রমুখ। সভাপতি সহকারী উপজেলা শিক্ষা অফিসার সজল মহলী বলেন, ক্রিড়া সংস্কৃতি শিশুর মনের সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা ও মনকে উৎফুল্ল রাখতে সহায়তা করে যা লেখাপড়ায় মনোনিবেশ এর সহায়ক হিসেবে কাজ করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com