• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে অজ্ঞাত ভবঘুরের মরদেহ উদ্ধার 

প্রতিনিধি: / ৩১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ‘শান্ত বাবু’ (৬৫) নামে এক ভবঘুরের(পাগল) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রববিবার বিকেল ৫ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের নব্বইরশি বাসস্ট্যান্ডে রাজ সুপার মার্কেটের বারান্দায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, মৃত ব্যাক্তি ওই এলাকায় ১০-১২ বছর ধরে অবস্থান করছিলো। সে সবার কাছে হাত পেতে খাবার জোগাড় করে রাস্তার পাশে রাত কাটাতো। আজ বিকেলে দেখি সে মৃত। সে ‘শান্ত বাবু’ নামে পরিচিত ছিল। হয়তো সে সনাতন ধর্মাবলম্বী।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘শান্ত বাবুর’ মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল কয়েক ঘন্টা ধরে অনুসন্ধান চালিয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কারো কোন অভিযোগও নেই। তাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে  ধর্মমতে শান্তবাবুর শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com