• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৫
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে জমি দখলে হামলা: ভেড়ির মাটি কেটে মিশিয়ে  দিয়েছে প্রভাবশীরা

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা গাছপালা কেটে তছনছ, ভেড়ির মাটি কেটে মিশিয়ে দিয়েছে প্রভাবশীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পৌরশহরের ৯নং ওয়ার্ড সানকিভাঙ্গা গ্রামে। এ ঘটনায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানাগেছে, সানকিভাঙ্গা গ্রামের সরকারি  চাকুরে  লিয়াকত আলী হাওলাদারের পৈত্রিক ভোগদখলীয় ২৩ শতক জমিতে শনিবার সকালে পরিকল্পিতভাবে একই গ্রামের প্রতিবেশী শিক্ষক কামরুজ্জামান নাসির হাওলাদারের নেতৃত্বে মুহসিনূল ইসলামসহ ২৫/৩০ জন লোক সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে জমির ঘেড়া বেড়া কেটে বিভিন্ন প্রজাতির সবজী ফসলের গাছ কেটে দেয়। এ সময় ওই জমিতে ভেড়িবাধ কেটে তারা মাটির সাথে মিশিয়ে দেয়।
ক্ষতিগ্রস্ত লিয়াকত আলী হাওলাদারের স্ত্রী রুমিয়া বেগম বলেন, তার স্বামী  ও ছেলে সরকারি চাকুরি করার সুবাধে বাড়িতে না থাকায় জমি জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষ স্কুল শিক্ষক কামরুজ্জামান নাসির তার লোক জন নিয়ে এসে তাদের জমিতে এ হামলা চালায়।  এতে ৫০ হাজার টাকার ক্ষতিস্বাধন করে। ২/৩ দিন পূর্বে থেকে এ ধরনের হামলার আশংকায় ছিলাম। শুক্রবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছি ওই রাতে পুলিশ ঘটনাস্থলে এসেছিলেন। হামলার পরে ৯৯৯ এ ফোন দিলে সকালে থানা থেকে পুলিশ এসে দেখে গেছেন।  এদের বিরুদ্ধে বাগেরহাট আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। প্রভাবশালীদের ভয়ে এখন নিরাপত্তাহীনতায় পরিবার পরিজন নিয়ে আতংকে আছি।

এ সর্ম্পকে শিক্ষক কামরুজ্জামান নাসির হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, দলীল ও এসএ রেকর্ড অনুযায়ী ওই জমির মালিক তারা। সে কারো জমির মাটি কাটেনি। নিজেদের জমির মাটি নিজেরাই কেটেছেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জমি সংক্রান্ত বিরোধের হামলার একটি অভিযোগ পেয়েছি।  বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com