• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে  পুলিশের অভিযান দুই মাদক বিক্রেতা আটক

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকের বাজার খ্যাত ‘বয়রাতলা’ এলাকায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। অভিযানে মাদকের ডিলার মালা বেগম(৩৫) ও তার স্বামী সুমন শেখ(৪২) আটক হয়েছে। তাদের নিকট থেকে পুলিশ ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। শনিবার বেলা ১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন পুলিশের একটি বড় বহর নিয়ে আকস্মিকভাবে বয়রাকতলায় মাদক বিক্রেতাদের আখড়ায় অভিযান চালান।

এ বিষয়ে থানার ওসি বলেন, পেশাদার কিছু মাদক বিক্রেতা বয়রাতলা এলাকায় নিয়মিত কেনাবেচার আসর জমায় এমন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। এতে মালা বেগম ও তার কথিত স্বামী সুমন শেখ গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

আটক মালা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মোরেলগঞ্জ থানায় ১১টি ও সুমনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে থানার  সেকেন্ড অফিসার এসআই মিঠুন খান জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com