• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৮
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোল্লাহাটে কনে পছন্দ না হওয়ায় হামলা, বরের দুলাভাই নিহত

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে বরের কনে পছন্দ না হওয়ায় কন্যা পক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত আজিজুল হক খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতী গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বড় বোন জামাই। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী জানান, আংড়া এলাকার শাহাদাত মুন্সির সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছিলাম যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে যাচ্ছিলাম। এ সময় মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন এ ঘটনায় কনে পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com