• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোহামেডান আবারও জয় পেলো

প্রতিনিধি: / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

স্পোর্টস: প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান আবারও জয়ে ফিরেছে। গত শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মোহামেডান ৪-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। লিগে টানা তিন ম্যাচ ড্র করার পর আবার জয়ের পথে এসেছে। খুব ভালোভাবেই এসেছে। লিগের ষষ্ঠ রাউন্ডে মোহামেডান ১-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংসকে, তাদেরই মাঠে। সেই জয়ের পর উজ্জীবিত মোহামেডান ৩ রাউন্ডে তিন ম্যাচে ড্র করেছিল। রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে, শেখ জামালের বিপক্ষে গোলশূন্য এবং আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করে। গত শুক্রবার প্রিমিয়ার লিগের ফিরিত পর্ব শুরু হয়েছে। প্রথম দিনে তিন ম্যাচ হয়েছে। মোহামেডানকে জয়ে ফিরিয়েছেন উজবেক ফুটবলার মোজাফফরভ, পেনাল্টি থেকে অধিনায়ক সুলায়মান দিয়াবাতে, দ্বিতীয়ার্ধে জাফর ইকবাল এবং শাহরিয়ার ইমন। দুই অর্ধের চার গোলেই বিধ্বস্ত হয় ফর্টিস। গোপালগঞ্জে অনুষ্ঠিত খেলায় শেখ জামাল এবং শেখ রাসেল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ২৩ মিনিটে গিনির সিকোউ শিলা এবং দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে শেখ জামালের উজবেক ফুটবলার সখরুখবেক গোল করেন। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত লিগে পুলিশ ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ৭৯ মিনিটে আল আমিন গোল করেন। ৩টা ১৫ মুন্সীগঞ্জ। বসুন্ধরা-ব্রাদার্স। ৩টা ১৫, রাজশাহী।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com