• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৩
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রোমান সানা অবসর প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: জাতীয় দল থেকে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আর্চার রোমান সানা। মূলত অভিমান থেকেই মাত্র ২৮ বছর বয়সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী এই আর্চার। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আর্থিক সংকটকে দায়ী করছেন রোমান সানা। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হঠাৎ করে জাতীয় দল থেকে অবসর নেওয়া প্রসঙ্গে রোমান সানা বলেন, ‘এখন আর আসলে খেলতে ইচ্ছা করে না, ভালো লাগে না। বাংলাদেশে আজ পর্যন্ত সর্বোচ্চ রেজাল্টধারী অ্যাথলেট হচ্ছি আমি। অথচ না পেলাম কোনো জায়গা থেকে ভালো একটা অফার, না পেলাম কোনো কিছু। সরকার থেকেও আজ পর্যন্ত কোনো কিছু করেনি। এই জিনিসগুলো দিনে দিনে অনেক বড় আকার ধারণ করেছে। এ জন্য অভিমান করে…আসলে আর ভালো লাগে না।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেট, ফুটবলের মতো আমাদের সুযোগ–সুবিধা তেমন নেই বলতে গেলে। কিন্তু সাফল্যের কথা যদি বলেন, প্রচুর সাফল্য বাংলাদেশকে এনে দিয়েছি। সে তুলনায় আমাদের ফ্যাসিলিটিজ অনেক কম। প্রতি মাসে আমাদের ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হতো। সেটা বলেকয়ে গত বছর থেকে ৩ হাজার টাকা করা হয়েছে। আর আমরা যারা বিবাহিত আছি, যদি বাসা ভাড়া নিয়ে থাকি, তাদের জন্য ২ হাজার টাকা অতিরিক্ত। অথচ বাসা ভাড়াই ১০-১৫ হাজার টাকা লাগে।’ বাংলাদেশকে আরও কিছু দিতে পারতেন কিনা এমন প্রশ্নে রোমান সানা বলেন, ‘এখনো অনেক দিন আর্চারি করতে পারব। কিন্তু দেশকে তো শুধু দিয়েই গেলাম, দেশ তো কিছু দিল না। আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য চাকরি হোক, ব্যবসা হোক, মানুষের একটা লক্ষ্য থাকে। সে জানে এটা পাব, ওটা পাব। আমার একটা ব্যক্তিগত স্পনসর এসেছিল, তখনই আমি সাসপেন্ড হলাম।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com