• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০০
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শহীদ পরিবারের খোঁজখবর নিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
Oplus_131072

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আবুল হাসান ঈদের পরের দিন(১ এপ্রিল) সাতক্ষীরার বাড়িতে এসেই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার প্রথম শহীদ, দরদির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক’ শহীদ আসিফ হাসানের বাসায় যান এবং শহীদ পরিবারের সাথে ঈদের কুশল বিনিময় করেন। অতঃপর শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও শহীদের রূহের মাগফিরাত কামনা করেন।

 

তাঁর সাথে সর্বদা ছিলেন দরদির কার্যনির্বাহী কমিটি ও এসোসিয়েট কমিটির সদস্যরা।

 

এ সময় উপস্থিত ছিলেন শহীদ আসিফের পিতা এবং শহীদ আসিফের জমজ ভাই ‘দরদির আজীবন সদস্য’ রাকিব হাসানসহ আত্মীয় পরিজনেরা।

 

উল্লেখ্য, দরদির কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে মোঃ আবুল হাসান যুগ্মসচিব পদোন্নতি পাওয়ায় দরদি পরিবার তাঁকে ‘দরদি বিশেষ সম্মাননা’ দেন৷ দরদির এ সম্মাননা স্মারক দরদির সদস্য শহীদ আসিফ হাসানের পিতা স্বহস্তে মোঃ আবুল হাসানকে তুলে দেন।

 

শহীদ পরিবারের সাথে কুশল বিনিময় শেষে মোঃ আবুল হাসান “শহীদ আসিফ বন্ধু মহল ক্লাবে” যান এবং শহীদ আসিফের বন্ধুদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাজমুল আহসান এবং দরদি এসোসিয়েট কমিটির সদস্যসচিব মোঃ মোস্তাহিদসহ দরদির ত্রিশোর্ধ সদস্য। পাশাপাশি উপস্থিত ছিলেন, অত্র এলাকার মসজিদের ইমাম, এলাকাবাসী এবং আসিফের বন্ধুমহল।

 

এ সময়, “শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল” ক্লাবের সংস্কার ও সার্বিক উন্নয়নে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ হতে বিশেষ অনুদান প্রদান করায় শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ আসিফের বাবা এবং শহীদ আসিফের জমজ ভাই ধন্যবাদ জ্ঞাপন করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com