• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শান্ত লিটনের সেই আউট নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: সিলেট টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট দেয় শ্রীলঙ্কা। সেই টার্গেট তাড়া করতে নেমে ৩৭ রানে ৪ উইকেটে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে এসেই দৃষ্টিকটু এক শট খেলে আউট হন লিটন দাস। তার এমন আউট নিয়ে চারদিকে শুরু হয় সমালোচনা। ৩৭ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে এসে ক্রিজ ছেড়ে পুল করতে গিয়ে আউট হন লিটন। টেস্ট ক্রিকেটে এমন দৃষ্টিকটু শট খেলে লিটনের আউট হওয়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিৎ। আমার মনে হয় মিস জাজমেন্ট।’ লিটনের আউটের নির্দিষ্ট শট প্রসঙ্গে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। এই আউট নিয়ে খুব বেশি কথা বলতে চাইছি না। কারণ এটা কট বিহাইন্ড হলে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এই ধরণের আউট যেন না হয় সেজন্য ব্যাটিং কোচ বা ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com