• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৭
সর্বশেষ :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত

শেখ হাসিনার বহরে হা’ম’লা মা’ম’লায় সাবেক এমপি হাবিবসহ সব আসামির খালাস, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি / ১৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

 

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান। এর আগে, একই ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজার আদেশ থেকে খালাস দিয়েছিলেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। ওই রায় দেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলী।

 

মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। পরবর্তীতে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

 

এ সময় শেখ হাসিনার গাড়িবহর লক্ষ্য করে গুলি ছোড়া, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।

 

হাইকোর্টের এ রায়ের পর বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। নেতা কর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।

 

 

তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “আমরা বিশ্বাস করি, আদালত সত্য ও ন্যায়ের পথে রায় দিয়েছেন। এটি ন্যায়বিচারের জয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com