• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শ্যামনগরের রমজান নগর ইউনিয়নের কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে রমজাননগরের কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রমজাননগর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন প্রায় ২,৩০০ ফুট, কালিঞ্চী খাল পুনঃখনন উদ্বোধন করেন। রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ (লাল্টু) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, অ্যাড: অসীম কুমার মন্ডল ( জিপি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সাবেক জাসাস সভাপতি প্রভাষক আব্দুল ওহাব,সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান সহ ইউপি সদসবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন উপকূলীয় লবণাক্ত এলাকায় এ খালটি সিডিউল অনুযায়ী পূন:খনন হলে জনস্বার্থে মিষ্টি পানির আধার হিসেবে ধান, মাছ ও সবজি চাষে ব্যাপক উপকার হবে, আমিষের চাহিদা অনেকাংশে পূরণ হবে, জলাবদ্ধতা নিরষণ হবে। এলাকার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসলে রুপান্তর, ফসলের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার মানুষের বিশেষ করে কৃষক ও মৎসজীবিদের জীবিকায়নে ইতিবাচক পরিবর্তন হবে। খালটির মাটি কাটার পরিমাণ বরাদ্দ করা হয়েছে ৮,১২,০৬৮ ঘন ফুট এবং প্রকল্পের প্রাক্কলিত ব্যয়: প্রায় ৩০ লক্ষ টাকা।

 

খালটি খনন হলে দরিদ্র ও অসহায় মানুষেরা সর্বাধিক উপকার পাবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com