• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৪
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শ্যামনগরে চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে মানব-বন্ধন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, হিন্দু মহাজোট ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন, এর আয়োজনে ২৫ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের সামনে চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের বিরুদ্ধে চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু রনজিৎ দেবনাথ, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি বাবুলাল মন্ডল সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

বক্তাগণ বলেন, মাস্টার জয়দেব বিশ্বাস ,ইন্দ্রজিৎ আউলিয়াকে চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এছাড়া তাকে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। উক্ত টাকা অনতিবিলম্বে ফেরসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

তারা আরো বলেন এটা একটা নিন্দনীয় কাজ, এবং সনাতন ধর্মের প্রতি অত্যন্ত লজ্জার বিষয়।

 

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহাদেব চন্দ্র মন্ডল,রাম রঞ্জন বিশ্বাস,করুণা রানী মন্ডল, চন্দনা রানী মন্ডল, দেবকি রানী মন্ডল, সুস্মিতা রানী মন্ডল, মাধবীরা রানী মন্ডলসহ আরো অনেকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com