• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৩
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
জলবায়ু পরিবর্তন বিষয়ে কর্মশালা

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এর অর্থায়ানে ও উত্তরণের বাস্তবায়নে শ্যামনগরে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সচেতনতা এবং সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৮ আগষ্ট সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জিব দাস এর সভাপতিত্বে মাল্টিমিডিয়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ অঞ্চল সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার লবনাক্ততা এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা ও ঝুঁকিপূর্ণ এলাকাবাসিকে অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের উপস্থাপক দেভেদ অধিকারি।

 

 

এনজিও সমন্বয়কারী সাধারণ সম্পাদক গাজী আল ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com