• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৩
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শ্যামনগরে সরকারি ও ক্রয়কৃত সম্পত্তি দখল, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের খানপুর বাসট্যান্ডের দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে সরকারী জমি দখল ও প্রবাসী এক ব্যক্তির ক্রয়কৃত সম্পত্তি অবৈধ ভাবে দখল করার অভিযোগ পাওয়া গেছে।

 

খানপুর গ্রামের মৃত কামাল উদ্দিন মোড়লের পুত্র সৌদি প্রবাসী মোঃ মনির হোসেন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে জানান, খানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন তার ক্রয়কৃত সম্পত্তির পজিশনসহ জায়গা দখল ও যাতায়াত পথ বন্ধ করে সড়ক ও জনপদের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন- একই এলাকার মৃত আব্দুল করিম গাইনের পুত্র রফিকুল, রুহল আমীন, জাকির হোসেন ও জাহিদ গাইন, মৃত তফিল উদ্দিনের পুত্র রাজু আহমেদ, মৃত শামছুদ্দিন কাগছির স্ত্রী রোকেয়া বেগম।

 

তারা পাকা বাউন্ডারী ওয়াল তৈরীসহ বসতঘর নির্মাণ করছেন।ফলে মনির হোসেনের নিজ জায়গার যাতায়াতের পথ বন্ধ করে রেখেছে। তাদের কে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা অবৈধ দখল অপসারণ করছেন না। বরং তারা মনির হোসেন ও তার পরিবারকে নানা ধরনের গালাগালি ও মারধরের হুমকি দিয়ে আসছেন।

 

যার মৌজা ইছাকুড়, জে.এল নং- ০৯, দাগ নং- এস.এ-১৮৪ ও ২৬৪, খতিয়ান নং- ৫৫৯, দলিল নং- ২৫২৬ এবং ৪৬৪৬।
৪৪ শতক জমির মধ্যে ২৮ শতক জমি। প্রবাসের অনেক কষ্টার্জিত অর্থ দিয়ে জমি টুকু ক্রয় করে বিল্ডিং দিতে গিয়ে তিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। তার জমিতে যাতায়াতের পথ উন্মুক্ত করে সরকারি জায়গা সহ অবৈধ স্থাপনা সরাতে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com