• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১১
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শ্যামনগরে শিকার করা হরিণের মা থা চা ম ড়াসহ মাং স উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে শিকারকৃত হরিণের মাথা চামড়া সহ আনুমানিক ১৫ কেজি মাংস উদ্ধার করেছে সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা৷ উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের কাউসার গাজীর ছেলে হাফিজুর রহমানের বাড়ি থেকে হরিণের ১ টি মাথা, ১ টি চামড়া, আনুমানিক ১৫ কেজি মাংস, দড়ির তৈরী ১২ টি ফাঁদ, গরান কাঠ উদ্ধার করেছেন ৷

 

গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টেংরাখালী টঁহল ফাঁড়ীর ইনচার্জ বিল্লাল হোসেনের তথ্যমতে কৈখালী স্টেশনের চলতি দায়িত্ব কর্মকতা পিন্টু বারুই সঙ্গীয় সদস্যদের নিয়ে মঙ্গলবার ১৮ই জুন বিকালে অভিযান পরিচালনা করেন করেন ৷

 

বনবিভাগের উপস্থিতি টের পেয়ে হাফিজুর পালিয়ে যায় ৷ ঐ সময় তার স্ত্রী ঘরের পাশে থাকা গর্তে ডোবায় মাংস ফেলে দেয় ৷ বন বিভাগ তল্লাশি চালিয়ে গর্তে (ডোবা) থেকে ১ টি মাথা, ১ টি চামড়া, আনুমানিক ১৫ কেজি মাংস উদ্ধার করেন এবং বাড়িতে থাকা এ বোঝা গরান কাঠ জব্দ করেন ৷পরে বনবিভাগের অভিযান দলটি নদীর চরে বাঁধা হাফিজুরের নৌকা তল্লাশি করে ১২ টি দঁড়ির তৈরি ফাঁদ উদ্ধার করেন ৷

 

বনবিভাগের কৈখালী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বারুই বলেন, সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দিক নির্দেশনায় কৈখালী ফরেস্ট স্টেশন, টেংরাখালির টহল ফাড়ি, মরাগাং টহল ফাড়ি, সিপিজি এবং ভি টি আর টি সদস্যদের নিয়ে যৌথ অভিযানে আমরা হাফিজুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করি কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷

 

পরে আমরা গ্রামবাসীদের এবং স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুলের উপস্থিতিতে আমরা তার বাড়ি এবং আঙ্গিনা তল্লাশি করে আনুমানিক ১৫ কেজি হরিনের মাংস একটি খন্ডিত মাথা, একটি চামড়া এবং হরিণ ধরার ১২ টি ফাঁদ সহ একটি নৌকা জব্দ করি। পরবর্তীতে তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com