• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সকল প্রকার অপরাধ প্রবনতা কমাতে গ্রাম পুলিশদের  যথাযথ দায়িত্ব পালন করতে হবে; ইউএনও মুহাম্মদ আল-আমিন

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ প্রবণতা নির্মূলে করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশদের মাসিক হাজিরা প্রদান কালে
এসকল ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেছেন এলাকা থেকে মাদক দ্রব্য, বাল্য বিয়ে, সামাজিক অপরাধ, জুয়া,  নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, গ্রাম পুলিশরা যদি দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে তাহলে সকল প্রকার অপরাধ প্রবনতা নির্মুল না হলেও অনেকাংশ কমে আসবে।  একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের অবদান অনস্বীকার্য। সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে জন্য গ্রাম পুলিশদের সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ ও উপজেলার ১০টি ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলশবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com