• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত

সরকারি কেবিএ কলেজের সাবেক উপাধ্যক্ষ’র মৃ ত্যু

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৬৪০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ, সখীপুর, দেবহাটা, সাতক্ষীরা এর উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), সৎ ও কর্তব্যনিষ্ঠা ব্যক্তিত্ব, কলেজ প্রতিষ্ঠাকালীন হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক, বহু শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ের মানুষ, সখীপুর নিবাসী (হাসপাতালের বিপরীতে) শ্রদ্ধেয় জনাব আলহাজ্জ মো. আব্দুল মজিদ (৬৪)স্যার রবিবার দিবাগত রাত ৩.১৫ টায় সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, স্কুল পড়ুয়া ১পুত্র রাব্বি, ১ কন্যা রান, ভাই, বোন সহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।  ১১ আগস্ট রবিবার বাদ যোহর সখীপুর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণে শ্রদ্ধেয় স্যারের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উক্ত নামাজে জানাযায় সকলকে অংশগ্রহণের জন্য সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো। তাঁর মৃত্যুতে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
 কলেজের পক্ষ থেকে স্যারের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য, শ্রদ্ধেয় স্যার জীবদ্দশায় ১০ শ্রেণিতে পড়ুয়া রনি এবং ৭ম/৮ম শ্রেণিতে পড়ুয়া রানা কে থ্যালাসেমিয়া রোগের কারণে হারাতে হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com