• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০১
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি / ১৫২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

আবারও হানা দিয়েছে করোনা ভাইরাস। বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার উদ্যোগে করোনা প্রতিরোধে জন সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

 

রবিবার সকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জন গণের মাঝে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন এক ঝাঁক শিক্ষার্থীরা। লিফলেট ও মাস্ক বিতরণ উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ,ক্যাম্পাস সম্পাদক নাজিফা নিশাত নুহা,মিডিয়া বিষয়ক সম্পাদক করিমন নেছা শান্তা সহ আরো অনেকে।

 

ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ বলেন, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করাই ছিলো এই প্রচারণার মূল উদ্দেশ্য।

 

সাতক্ষীরায় নতুন করে করোনায় ইতোমধ্যে ১ জন আক্রান্ত হয়েছে। এই বাস্তবতায় আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।তিনি আরো বলেন, আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমরা চাই মানুষ সচেতন হয়ে নিজেকে এবং সমাজকে নিরাপদ রাখুক।আমরা চাই সাতক্ষীরা করোনা মুক্ত হোক। তাই প্রতিটি মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।

 

এ কর্মসূচিকে উৎসাহিত করতে সাতক্ষীরা সদর থানা পুলিশের কয়েকজন সদস্যও কার্যক্রমে সহায়তা ও উৎসাহ প্রদান করেন। এই ধরনের সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com