• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৩
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনের করমজল ও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে সুইডেন-জার্মানির ২০ পর্যটক

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে্রজর করমজল ও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদসহ প্রাচীন স্থাপনা শৈলী ঘুরে ঘুরে দেখলেন সুইডেন-জার্মানির ২০ পর্যটক। তারা দীর্ঘক্ষন সময় ধরে করম জলের কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ, ঘোড়া দিঘী ও আশপাশের প্রাচীন স্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখেন সুইডেন-জার্মানির পর্যটকরা।

শুক্রবার (২২ মার্চ) সকালে মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদে আসেন বিদেশি এ পর্যটকরা।

বাগেরহাট যাদুঘরের কষ্টোডিয়ান মোঃ যায়েদ জানান, পর্যটক দলে সুইডেনের ১৫ জন এবং জার্মানির ৫জন নাগরিক মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীন এ স্থাপনা দেখে আনন্দ প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসে সুন্দরবনের করমজল এলাকায় পৌঁছে সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

বাগেরহাট টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বিদেশি পর্যটকরা ষাটগম্বুজ ভ্রমণ করেছেন। সড়ক পথে মোংলা পৌঁছে আজই তারা প্রমোদতরী গঙ্গা বিলাসে করে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন শেষ করবেন। সব প্রক্রিয়া শেষে তারা ভারতের উদ্দেশে বাংলাদেশি জলসীমা ত্যাগ করবেন।##


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com