• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৩
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হিজবুল্লাহ ইসরাইলের সামরিক ড্রোন ভুপাতিত করল

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ফিলিস্তিনের ভ‚মি দখলদার ইসরাইলের একটি সামরিক ড্রোন ভুপাতিত করেছে।  মঙ্গলবার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরাইলের একটি বৃহৎ আকারের হার্মেস ৪৫০ মডেলের ড্রোন ভ‚পাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটি ভ‚পাতিত করার জন্য ভ‚মি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা সব সময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন। যখনই শত্রæর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করবে সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেয়া হবে। এদিকে, ইসরাইল দাবি করেছে তাদের একটি হার্মেস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ভ‚পাতিত হওয়ার পর লেবাননের গভীর অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইল হার্মেস ৪৫০ মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করে থাকে। হিজবুল্লাহ এই ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরাইলি বাহিনী সেটি ‘ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ দিয়ে ভ‚পাতিত করে। এর পরপরই হিজবুল্লাহর ছোঁড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ইসরাইলের ড্রোনটি লেবাননের ভেতরে পড়ে। পার্সটুডে


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com