• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১১
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৩ কোটি পর্যটক সৌদিতে গত বছর ঘুরতে গেছেন

প্রতিনিধি: / ২৮৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : গত বছর সৌদি আরবে পর্যটকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ৭ কোটি ৭ লাখ ছিলেন স্থানীয় পর্যটক। আর অন্যান্য দেশ থেকে সৌদিতে ঘুরতে গিয়েছিলেন ২ কোটি ৭০ লাখ মানুষ। দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব গত বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের লক্ষ্য ছিল ১০ কোটি পর্যটকের লক্ষ্যমাত্রা পূরণ করা। সেই লক্ষ্য তারা অর্জন করেছেন। খবর গালফ নিউজ পর্যটনমন্ত্রী বলেছেন, ২০৩০ সাল থেকে প্রতি বছর ১৫ কোটি পর্যটক যেন নির্বিঘেœ ঘুরতে পারেন, সে ব্যবস্থা করছেন তারা, যার মধ্যে বিদেশি পর্যটকই থাকবে ৭ কোটি। এ ছাড়া তাদের লক্ষ্য হলো পর্যটনসমৃদ্ধ বিশ্বের সেরা ১০টি দেশের মধ্যে জায়গা করে নেওয়া। তিনি আরো জানিয়েছেন, পর্যটন খাতে কাজ করার জন্য প্রতি বছর ১ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ১৫ হাজার জনকে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। এ ছাড়া ২০২০ সালে প্রতিষ্ঠিত পর্যটন ফান্ড থেকে ৩৫ বিলিয়ন ডলার খরচ করে ৫০টি প্রজেক্টের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। তেল রপ্তানির ওপর থেকে অর্থনীতির নির্ভরশীলতা কমাতে পর্যটন খাতের ওপর জোর দিচ্ছে সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালের মধ্যে সৌদিকে একটি পর্যটননির্ভর দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com