• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৩
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শ্যামনগরে পাকা প্রাচীর গুড়িয়ে দেওয়ার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শ্যামনগরের দেবীপুর এলাকায় বিশ্বজিৎ মন্ডলের পাকা প্রাচিল জোর পূর্বক ভেঙ্গে দিল কামরুল গং। উপজেলার দেবিপুর গ্রামের পুলিন বিহারী মন্ডল এর পুত্র বিশ্বজিৎ মন্ডল শ্যামনগর থানায় কামরুল ইসলাম ও তার পিতা হোসেন আলীকে বিবাদি করে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, উভয় পক্ষকে কোন প্রকার কার্যক্রম না করা সহ আগামী ৭ এপ্রিল উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার অনুরোধ করেছেন।

 

বিশ্বজিৎ মন্ডল জানান, শ্যামনগর উপজেলা দেবীপুর মৌজার ৫নং খতিয়ান এর ২৪৩ হাল দাগে সাড়ে ৪ শতক জমি রেজিস্ট্রি কোবলা করে মাটি ভরাট এর মাধ্যমে সামনে ও পিছনে পাকা প্রাচিল দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে ছিল। গত ৬ এপ্রিল সকাল ১০টার সময় যাদবপুর গ্রামের হোসেন আলী ও তার পুত্র কামরুল ইসলাম সহ ১৫/২০ জন বহিরাগত লোকজন শাবল, হাতুড়ি ও কুড়াল দিয়ে তাদের রাস্তার পাশে ও পিছনের পাকা গেট ভেঙ্গে ফেলে।

 

এ ঘটনায় থানায় অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ ঘটনা হোসেন আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের চলার পথ দেওয়ার প্রতিশ্রুতিতে আমরা পিছনে বাড়ি করি, এ নিয়ে কয়েকবার বিচার হয়েছে কিন্তু সমাধান হয়নি। শেষ পর্যন্ত আমারা এ কাজ করতে বাধ্য হয়েছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com