• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বয়স জালিয়াতি করে ৩৭বছর চাকরি

নিজস্ব প্রতিনিধি / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ জুন, ২০২৪
বয়স জালিয়াতি করে ৩৭বছর চাকরি

বয়স চলে  চুয়াত্তর  সরকারী বিধিমালা অনুযায়ী অবসরে যাওয়ার সময় এসেছে তার। কিন্ত সনদে বয়স জালিয়াতি করে প্রায় ৩৭ বছর ধরে সাতক্ষীরার তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধদিপ্তরের ‘ভি,এস ম্যাশন’ পদে চাকরি করছেন মীর আব্দুল গনি। মীর আব্দুল গনি  তালা সদরের মৃত মীর বদর উদ্দীনের ছেলে । দীর্ঘদিন প্রশাসনের নাকের ডগায় তিনি বয়স জালিয়াতি করে চাকুরী করে আসলেও নজরে আসেনি কারোর।
অনুসন্ধানে জানা গেছে,  মীর আব্দুল গনির বিরুদ্ধে জমি দখল, প্রতারণা, চুরি, নারী কেলেংকারী সহ নানা অভিযোগ । সরকারী চাকুরী করার পরও তার স্ত্রী ছামেনা খাতুনের নামে ৫০ শতাংশ খাসজমি বন্দোবস্ত নিয়ে সেটা বহাল তবিয়াতে ভোগ দখল করে আসছেন তিনি। জন্মতারিখ অনুয়ায়ী মীর আব্দুল গনির বয়স এখন ৫৮ বছর। বর্তমান তার জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ১৫ জুন ১৯৬৬।এদিকে তার ছোট ভাই মীর রফিকুল ইসলামের জন্ম ৩০ সেপ্টেম্ব ১৯৫১। ছোট ভাইয়ের চেয়ে মীর আব্দুল গনির বয়স প্রায় ১৫ বছর বেশি হলে গনির এত কম হয় কিভাবে? এনিয়ে রয়েছে  কৌতুহল জনমনে ।
স্থানীয়রা জানান, ৩৭ বছর জনস্বাস্থ্য প্রকৌশল অধদিপ্তরের ‘ভি,এস ম্যাশন’ পদে চাকরি করে চলেছেন  মীর আব্দুল গনি। টানা ২৭ বছর তিনি নিজ উপজেলাতে   চাকুরী করেন তিনি। কর্মস্থলের পাশে  বাড়ি হওয়ায় সুবাদে  অধিকাংশ সময় অফিসে দেখা যায় না তাকে ।অভিযোগ রয়েছে দীর্ঘ ২৭/২৮ ধরে একই এলাকায়  কর্মরত থাকার সুবাদে মীর আব্দুল গনি অফিস ফাঁকিসহ চরমপন্থি নেতা  কফিল উদ্দীন খাঁর সাথে মিলে জমি প্রতারণা,দখল, সুদের ব্যবসা, জাল দলিল তৈরিসহ নানান অপকর্মে জড়িয়ে রয়েছেন তিনি ।
তারা আরো জানান, মীর আব্দুল গনির প্রকৃত জন্ম তারিখ ১৯৫০ সালের দিকে। তার চেয়ে বয়সে ছোট অনেকেই চাকুরী থেকে গিয়েছেন  অবসরে। এদিকে মীর আব্দুল গনির নিজের ছোট ভাইয়ের বয়স বর্তমানে প্রায় ৭২ বছর। অন্যান্য ছোটভাইদের বয়সও জন্মসনদ অনুয়ায়ী তার চেয়ে বয়স বেশি থাকলেও  জালিয়াতি করে কমিয়ে  বহাল তবিয়াতে চাকুরী করে যাচ্ছেন তিনি। এঘটনায় তার সংক্লিষ্ট কৃর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে  মীর আব্দুল গনি জানান,, “আমার বয়স ৭৪ বছর চলে মেনে নিলাম আপনারা প্রমান করেন। আমার ক্ষমতা আছে আমি চাকরি করি  আপনারা যা করার করেন।
তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তের উপ-সহকারী প্রকৌশলী কৌশিক রায় জানান, বিষয়টি তার জানা নেই। তবে ঘটনাটি  খতিয়ে দেখে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com