• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অপহরনের ২৪ঘন্টা পর ভিকটিম উদ্ধার, যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিনিধি / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪
ভিকটিম উদ্ধার, যুবক গ্রেপ্তার 

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগে মাহিনুর ইসলাম ইমন(২৪)  নামে  এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক  তালা উপজেলার সেনেরগাঁতী গ্রামের আনারুল সরদারের ছেলে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী একই এলাকার বসিন্দা।গত বুধবার রাতে  ভুক্তভোগীর পিতা পাটকেলঘাটা থানায়  অপহরনের অভিযোগ এনে মামলাটি দ্বায়ের করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বিপ্লব কুমার নাথ জানান,  বুধবার রাতে অপহরন হওয়া স্কুল ছাত্রীর পিতা থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহয়তায় শুক্রবার  টাঙ্গাইল জেলার  মির্জাপুর এলাকা থেকে মাহিনুর ইসলাম ইমনকে গ্রেপ্তার করে একই সাথে ভিক্টিমকে উদ্ধার করে।
ওসি আরো জানান,  ভিক্টিমকে আদালতের মাধ্যমে তার পিতা মাতার কাছে হস্তান্তর করা হবে। এছাড়া  গ্রেপ্তার কৃত যুবককে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবী, গ্রেপ্তার হওয়া যুবকের সাথে ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জের ধরে কয়েকদিন আগে তারা দুজনে অজানায় পাড়ি জমায়। পরে মেয়ের পরিবারের লোকজন খোঁজাখুজি পর না পেয়ে থানায় অপহরনের অভিযোগ এনে মামলাটি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com