• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে সংহতি সমাবেশ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৩৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
ফেয়ার মিশনের আয়োজনে সংহতি সমাবেশ

দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে দেশের সংকট নিরসনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ আগষ্ট বিকাল ৫টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারন জনগনের উপস্থিতিতে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বর্তমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি বেসরকারী স্থাপনা, মানুষের জানমাল রক্ষা ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং সকল ধর্মীয় উপাসনালয় রক্ষা করার জন্য সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা কমিটির সিনিয়র সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা সমন্বয়ক আবিদ হাসান তানভির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল ফজল, দেবতা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আালম।
এসময় বক্তারা আমরা এই দেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি উল্লেখ করে বলেন, একশ্রেনীর কুচক্রীমহল আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে নানারকম ফন্দিফিকির করছে। সেজন্য সকলকে সজাগ থাকতে ও সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান। বক্তারা বলেন, আগের সরকার যে দূর্নীতি, মানুষ হত্যা, গুম করেছে সেসকল অপরাধের বিচার করতে হবে। প্রশাসনে যেসকল দলীয় লোক বা দূর্নীতিবাজ রয়েছে তাদেরকে অপসারন করতে সংস্কার করতে হবে। সকলে একসাথে মিলে একটি সোনার বাংলা আমরা গড়ে তুলবো বলে বক্তারা উল্লেখ করেন। এই সমাবেশে ছাত্রনেতা ও শতশত সাধারন মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com