• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বিভিন্ন হাট-বাজারে প্রচুর পাটের আমদানি, ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা

বগুড়া সংবাদদাতা / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
বিভিন্ন হাট-বাজারে প্রচুর পাটের আমদানি

বগুড়ার সোনাতলার হাট-বাজারে নতুন পাটের আমদানি শুরু হয়েছে। এবছর পাটের ভালো দাম পেয়ে কৃষকও খুশি।
উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ হাট, করমজা, পাকুল্লা, তেকানীচুকাইনগর, বালুয়া ও হরিখালী হাট ঘুরে দেখা গেছে, প্রচুর নতুন পাটের আমদানি। প্রতি মণ তোষা পাট বিক্রি হচ্ছে তিন হাজার থেকে ৩২শ’ টাকা দরে। আবার দেশি জাতের পাট প্রতি মণ ২৮শ’ থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
এই অর্থকরী ফসল বিক্রি করে কৃষক নগদ টাকা ঘুরে তুলতে পারছেন। এবার চরাঞ্চলে পাটের চাষ বেশি হয়েছে। পূর্ব করমজা গ্রামের শামছুল হক, পাকুল্লা এলাকার বেলাল মাস্টার, তেকানীচুকাইনগর এলাকার আশরাফ উদ্দিন আকন্দ বলেন, চলতি মৌসুমের প্রথম দিকে পানি সংকটের কারণে পাট পঁচাতে কিছুটা সমস্যা হলেও বর্তমানে বৃষ্টি হওয়ায় আর সমস্যা হচ্ছে না। হাটগুলোতে পাটের দামও বেশ ভালো।
উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় প্রায় এক হাজার ৬৬০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫০ হেক্টর বেশি। এই কার্যালয়ের কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, চলতি বছর এ উপজেলায় কৃষক রবি-১, মহারাষ্ট্র, বঙ্গবীর, সম্রাট, তোষা ও দেশি জাতের পাট চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ মণ ফলন পাওয়া যাচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com