• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বগুড়ায় ছু-রিকাঘাতে ব্যবসায়ি খু ন

বগুড়া প্রতিনিধি / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
খুন

বগুড়ায় রিকশা চালকের সাথে  তর্কের ঘটনাকে কেন্দ্র করে   রানা মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ি ছুরিকাঘাতে খুন হয়েছেন। এঘটনায় নিহতের স্ত্রী রোজিয়া বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে ১২টার দিকে শহরের জয়পুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা মিয়া (৪৫) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার রসূলপুর এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। তবে তিনি প্রায় ৮ বছর ধরে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় জায়গা কিনে বাড়ী করে বসবাস করতেন। তিনি পেশায় একজন লোহা ব্যবসায়ী ছিলেন।
নিহত রানা মিয়ার ভাতিজা মুর্তোজা জানান গত রোববার স্থানীয় এক রিকশা চালকের সাথে তর্কে জড়ান রানা মিয়া। সেখানে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তরা নিজ ইচ্ছায় রানা মিয়ার হয়ে রিকশাচালকে মারধর করেন। একপর্যায়ে রিকশাচালক তার আত্মীয়দের নিয়ে এসে দুর্বৃত্তদের হুমকি দিয়ে যান। এরপর থেকেই দুবৃত্তরা রানা মিয়ার কাছ থেকে চাঁদা দাবী করতে থাকেন।
তিনি  আরো জানান, বুধবার দিবাগত রাত পৌণে ১২ টার দিকে স্থানীয় এক আত্মীয়র বাড়ীতে স্ত্রী রোজিনাকে নিয়ে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ঘিরে ফেলে চাঁদা চাইলে তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় রানা ও স্ত্রী রোজিনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এসময় স্থানীরা তাদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং রোজিয়া বেগম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
তিনি আরো জানান এ বিষয়ে থানায় আইন কত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com