• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আশাশুনির শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এগিয়ে

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২০৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর ২৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এগিয়ে রয়েছে। গত ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিশুদের শিক্ষাদানে প্রশংসিত ভূমিকা রেখে এসেছে এই বিদ্যালয়টি। প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষার মানও যথেষ্ট ভাল। এ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে বিদ্যালয়ের মান উচ্চ পর্যায়ে নিয়েছে। উচ্চ পর্যায়ে লেখা পড়া শেষ করে অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বড় বড় পর্যায়ে কর্মরত রয়েছেন। ভাল ফলাফল করা স্কুলটিতে যাতয়াত পথের মেইন সড়ক কার্পেটিংয়ের হলেও বিদ্যালয় চত্বর নিচু থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুরাবস্থা চরম ভোগান্তির শিকার হতে হয়। নেই সীমানা প্রাচীর নির্মান। কিন্তু স্কুল চত্বর ভরাট ও স্কুলে যাতয়াতের পথ পুনঃ সংস্কার/উচুকরণ না করায় শিক্ষক – শিক্ষার্থীদের চরম ভোগান্তীর শিকার হতে হয় বর্ষা মৌসুমে।

 

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার মন্ডল জানান, বর্তমানে স্কুলে ২৪৫ জন ছাত্র-ছাত্রী ও ৬ জন শিক্ষক কর্মরত আছে। স্কুল চত্বর নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে থাকে। আমাদের স্কুলের মাটির রাস্তা এতটা নিচু যে বর্ষার সময় তলিয়ে থাকে। একারণে বর্ষা মৌসুমে শিক্ষক ও শিক্ষার্থীদের সাইকেল, মোটরসাইকেল চলাচল অনুপযোগি। স্কুল চত্বরে মাটি ভরাট ও মেইন রাস্তা থেকে স্কলের দুইটা ভবন পর্যন্ত ইটের সলিং বা বিকল্প রাস্তা অতীব জরুরী হয়ে পড়েছে।

 

স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনের তুলনায় ওয়াশ রুমের ব্যাবস্থা নেই। দুইটা ভবনের মধ্যে একটিতে ওয়াশরুম ভালো থাকলেও অপর ভবনের ওয়াশরুম পরিত্যাক্ত রয়েছে। ফলে এই ভবনের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্কুল চত্বর ভরাট, রাস্তা সংস্কারের সাথে সাথে স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করতে পানির প্লান্ট স্থাপন, ওয়াশ রুম ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষক, অভিভাবক সহ এলাকার সচেতন মহল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com