• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি” উপলক্ষে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতা উদ্যোগ গ্রহণ করেছে B4RL প্রকল্প। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা চত্বরে একটি র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

র‍্যালি ও মানববন্ধন শেষে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে B4RL প্রকল্পের প্রতিনিধিরা জানান– ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ধরে স্কুল, পরিবার ও কমিউনিটি পর্যায়ে ধারাবাহিক সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। ডিজিটাল যুগে নারীর বিরুদ্ধে অনলাইন হয়রানি, সাইবারস্টকিং, ব্ল্যাকমেইল, ভুয়া ছবি ছড়ানো ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে—যা কিশোরী ও তরুণীদের শিক্ষা, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে বলে তারা উল্লেখ করেন।

 

তারা জানান, এ বছর বিশেষভাবে কিশোরী শিক্ষার্থী, মা–অভিভাবক ও কমিউনিটির সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল সহিংসতার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুলভিত্তিক সেশনে কিশোরীদের জন্য নিরাপদ অনলাইন আচরণ, প্রাইভেসি সেটিংস, সাইবারবুলিং চেনা, সহায়তা চাইবার উপায় এবং নিজেকে সুরক্ষার কৌশল শেখানো হবে। অপরদিকে কমিউনিটি সেশনে মা–অভিভাবক, শিক্ষক, নারী নেত্রী ও যুব স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিবারিক ও সামাজিক পর্যায়ে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, CEDIO যুব স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে ইউনিয়নভিত্তিক ক্যাম্পেইন, পোস্টার বিতরণ, গ্রুপ আলোচনা ও সোশ্যাল মিডিয়া প্রচার চলবে। তারা ডিজিটাল নিরাপত্তা, করণীয় এবং আইনি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তথ্য পৌঁছে দেবে।

 

প্রকল্পের প্রতিনিধিরা আরও বলেন, “ডিজিটাল সহিংসতা নারীর বিরুদ্ধে সহিংসতারই একটি আধুনিক রূপ, যা তাদের সম্ভাবনা সীমিত করে ও আত্মবিশ্বাস নষ্ট করে। তাই ১৬ দিনের প্রতিটি দিন আমরা স্কুল থেকে পরিবার, পরিবার থেকে কমিউনিটিতে একই বার্তা পৌঁছে দিতে চাই—এখনই ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

 

সংবাদ সম্মেলনে হাফিজসহ B4RL প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com