• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় এক ইভটিজারকে ১মাসের সাজা প্রদান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ জুন, ২০২৫

দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং এর দায়ে ১ ইভটিজারকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

 

জানা গেছে, উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে শাহিনুর ইসলামের ঈদগাহ বাজারে ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকান আছে। সে ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে ইভটিজিং করতো।

 

বিষয়টি গত কয়েকদিন যাবৎ একাধিক শিক্ষার্থী তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষকদেরকে জানাই। পরে অভিভাবক ও শিক্ষকরা প্রাথমিকভাবে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জকে জানালে সোমবার ২ জুন সকাল ১১টার দিকে শাহিনুরকে পুলিশ আটক করে।

 

পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্ত শাহিনুরকে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের দন্ড প্রদান করেন।

 

পুলিশ আসামীকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরন করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com