• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সুজন নান্নুকে ‘দুর্ভাগা’ বলছেন

প্রতিনিধি: / ৩৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। গত সোমবার বোর্ড সভায় তার নাম ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার নতুন নির্বাচক প্যানেল নিয়ে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। দুর্দান্ত ঢাকার কোচ হয়ে বিপিএলে ব্যস্ত সময় কাটছে সুজনের। এ মুহূর্তে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন। নান্নুকে নিয়ে করা এক প্রশ্নে বিরক্তই হলেন সুজন। বলেন, ‘আপনাদের এই প্রশ্ন করা কি ঠিক? নান্নু ভাই খুবই দুর্ভাগা। একজন সাবেক অধিনায়ককে যেভাবে মানুষ বিব্রত করেছে, আমি এটা মেনে নিতেই পারি না। ভুল মানুষের থাকতেই পারে, নান্নু ভাইও ভুল করতেই পারে। আমি মনে করি সুমন-নান্নু ভাই সবাই সৎ থেকে কাজ করেছেন। শুধু ওঁদের দোষ দিয়েও লাভ হবে না। আমরা নির্বাচক খুঁজে পাচ্ছিলাম না। বিসিবি কেন ওঁদের এতদিন টেনে নিয়েছে? যেটা বাস্তবতা সেটা আমাদের চিন্তা করতে হবে।’ এ সময় বাংলাদেশ ক্রিকেটে নান্নু-বাশারদের অবদানকেও অস্বীকার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন সুজন। তিনি বলেন, ‘এখানে আপনাদের দায়িত্বটাও খুব গুরুত্বপূর্ণ। সমালোচনা হবেই, সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে। লিপু ভাই ভালো কাজ করবে না সমালোচনা হবে। ভালো কাজের পুরস্কারের কথাও বলতে হবে। কারণ নান্নু ভাই-সুমনরা যখন ছিল তখনও বাংলাদেশ অনেক সাফল্য পেয়েছে। এটাতে কিন্তু উনাদেরও যে অবদান ছিল সেটা ভুলে গেলে চলবে না আমাদের। তবে একটা পরিবর্তন দরকার ছিল, সেটার জন্য বিসিবির এই সিদ্ধান্তকে আমি সেরা বলে মানি। নান্নু ভাইরা যা করেছে, ভালো করেছে। আমি তাদের কোনো দোষ দিব না। উলটো আমি তাদের স্যালুট করি। কারণ ধৈর্যের সাথে তারা এই কাজ করেছে। নির্বাচকের দায়িত্ব পালন করা সহজ কাজ নয়, কারণ এখানে থেকে আপনি সবাইকে খুশি করতে পারবেন না।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com