• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত

জাহাঙ্গীর হোসেন / ৬৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি (৩ ঘন্টা) পালিত হয়।

 

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮-১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়াসি উদ্দিন রানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাসের মোল্লার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুল হাসান মতিন, সদর উপজেলার সভাপতি মিরাজুল করিম ও সম্পাদক শিবানী মোদক, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আ. কাদের শ্যামল ও সম্পাদক মুক্তার হোসেন, বন্দর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল মামুন ও সম্পাদক মো হাসান জনি, আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মোঃ সানাউল্লাহ ও সম্পাদক আজিমউদ্দিন সুমন, রূপগঞ্জ উপজেলার সম্পাদক মোঃ শাহ আলম ওআ.করিমসহ ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ মাসের (জুলাই) মধ্যে দাবি আদায় না হলে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com