• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কালিগঞ্জের ধুলিয়াপুর হাইস্কুলের ছাত্রী অহনা দাশের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিনিধি / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী অহনা দাশ গত ১২ আগষ্ট নিজ বাড়িতে সর্প দংশনে আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগষ্ট পরলোক গমন করে।

 

এই উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতুন নাইম নাবা, ৭ম শ্রেণীর ছাত্রী ফাহিমা ফেরদৌস, সুমাইয়া আক্তার, রাবিয়া খাতুন, সাবা, ৮ম শ্রেণীর শান্তা, জাকিয়া, খাদিজা, প্রত্যাশা, ৯ম শ্রেণীর ছাত্র আমির হামজা ও ১০ম শ্রেণীর কোহেলী মল্লিক প্রমুখ।

 

অহনার স্মরণ সভায় স্মৃতিচারন করে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক শেখ শামীম উর রহমান, সহকারী শিক্ষক শ্যামল কুমার ঘোষ, অসীমা রায়, দেবেশ কুমার ঘোষ ও প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান।

 

বক্তারা স্নেহময়ী শিক্ষার্থী অহনার অকাল প্রয়ানের স্মৃতিচারন করতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ৮ম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান ও শ্রীমদ ভাগবত গীতা পাঠ করে ১০ম শ্রেণীর ছাত্র সজিব কুমার ঘোষ।

 

এছাড়া অহনার আত্নার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রমেশ কুমার ঘোষ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com