• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কালিগঞ্জে ঘর ভাং’চু’র করে জমি দ’খ’ল

সাতক্ষীরা প্রতিনিধি / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জে পৈতৃক সম্পত্তি জবরদখল ও ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধরার দুপুরে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার জিরনগাছা গবিন্দপুর গ্রামে গত ২০ সেপ্টেম্বর এঘটনা ঘটে।

 

ভক্তভোগী গোবিন্দপুর গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে মোহিউদ্দীন তরফদার (৬২) তাঁর পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে।

 

অভিযুক্তরা হলেন, উপজেলার শ্রীকলা এলাকার আবু বক্কর সরদারের ছেলে আব্দুল গফ্ফর, আব্দুস সাদেকেরে ছেলে আবু রায়হান, রশিদ সরদারের ছেলে রাসেল, তার মা রওশালারা খানম।

 

 

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি আদালতে যাওয়ায় আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গফ্ফররা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে একটি ঘর ভেঙে ফেলে এবং জোরপূর্বক প্রাচীর তুলে জমি দখল করে নেয়।

 

 

মহিউদ্দীন তরফদার দাবি করেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাঁদের দিকে তেড়ে আসে। এতে তাঁরা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

 

 

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com