• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে উ’চ্ছেদ অভি’যান অব্যাহত, নিরাশ্রয় হয়ে পড়লো কয়েক’শ ভুমিহীন পরিবার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) এর রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে সড়কের দুই পাশে সরকারি খাস জায়গা আবুমুক্ত করার নিমিত্তে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার ১৫ই অক্টোবর, সকাল ১১টা থেকে সময় পূর্বে ঘোষিত সওজের ০৮ অক্টোবর গণ বিজ্ঞপ্তি প্রকাশের রোডম্যপ হিসাবে শ্যামনগর উপজেলার ফায়ার সার্ভিস মোড় হয়তে ৫৭ তম কিলোমিটার এ অবস্থিত ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সেখানে থাকা রাস্তার উভয় পাশে কয়েকশ” ভূমিহীনদের বসবাস ও ব্যবসারত দরিদ্র পরিবার। তাদের বাড়ি ঘর ও ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের কারনে হয়ে তারা সর্বহারা হয়ে পড়েছে। তাদের বিকল্প কোন ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করার কারনে ভুমিহীন এ সকল মানুষেরা চরম মানবেতর জীবন যাপন করছে। অনেকেই খোলা আকাশের নীচে দিন রাত পার করছে।

 

ভুমিহীন পরিবারের সদস্য জরিনা খাতুন বলেন, রাস্তা হবে মাত্র ৩৪ ফুট অথচ উচ্ছেদ করা হচ্ছে দুপাশে প্রায় দেড় শতাধিক ফুটের অধিক জায়গা।

 

একই ভাবে জানু বেগম বলেন, আমরা ভমিহীন দীর্ঘদিন ধরে খাস জায়গা বসবাস করছি, রাস্তার প্রয়োজনে সরকার উচ্ছেদ করুক সমস্যা নেই, তবে যেটা প্রয়োজন সেটা নিক আমাদের কোন আপত্বি নেই।

 

ভ্যান চালক আব্দুল তার ঘরবাড়ী হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন তিনি বলেন, আমরা প্রতিহিংসার শিকার, আমাদের কে অন্যায় ভাবে উচ্ছেদ করা হয়েছে।

 

এদিকে এই সকল পরিবারের সাথে নিয়ে উচ্ছেদ স্থলে অবস্থান নেন দুইজন তরুণ ও তাদের সহযোগীরা। অবস্থান কর্মসূচীতে থাকা ২জন তরুন হাফিজুর রহমান জান্নাতুল নাঈম “উচ্ছেদে ভূমিহীনদের পুনঃবাসন চাই” সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা বলেন উচ্ছেদে সকল ভূমিহীন দের মানবিক দৃষ্টিতে অন্যত্র পুনঃবাসন নিশ্চিত করতে হবে এবং সরকারি গুচ্ছ গ্রামে তাদের বসবাসের সূযোগ করে দিতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি ও বৈষম্যে বিরোধী ছাত্র শ্যামনগর আন্দোলনের, উপজেলার সাবেক আহবায়ক শরিফুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com