• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ডুমুরিয়ায় মৎস্য হাসপাতালের উদ্বোধন

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়ার মাছ চাষীদের জন্য ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’ উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার।

 

ব্যক্তি উদ্যোগে ডুমুরিয়ার রুদাঘরা বটতলা মোড়ে মাছ চাষীদের জন্য প্রথমবারের মতো ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’ চালু হয়েছে।

 

শুক্রবার হাসপাতালটি উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার। সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস।

 

মানুষ যেমন অসুস্থ হলে হাসপাতালে যায়, তেমনি এখন থেকে মাছেরও রোগ হলে চিকিৎসার জন্য যাবে হাসপাতালে। মাছের রোগ বালাইসহ মাছ চাষ বিষয়ক যেকোনো সমস্যা সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ প্রদান করা হবে এ হাসপাতালে।

 

উদ্বোধন অনুষ্ঠান শেষে শাহ্ আলম সরকার বলেন, মানুষের অসুখ বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হয়; তেমনি মাছের অসুখ সারাতে বা যেকোনো সমস্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন এক ব্যতিক্রমী উদ্যোগ। এই হাসপাতাল থেকে স্থানীয় খামারীসহ সারা বাংলাদেশের মাছ চাষীরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হযরত সরদার, মো. শফিকুল ইসলাম গাজী প্রমুখ।।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com