• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ৬৯০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সুশীলন অফিসের মিলনায়তনে গণশুনানির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। রূপান্তরের বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় পরিচালিত সুন্দরবন ম্যানগ্রোভ বন ও সংলগ্ন অঞ্চলে পলিথিন ও প্লাস্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন।

 

তিনি বলেন- পরিবেশ রক্ষা আমাদের সবার নৈতিক দায়িত্ব। পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই সমস্যা সমাধানে তরুণ সমাজ, ব্যবসায়ী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু,প্রশিক্ষক খালিদ লামি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ।

 

বক্তারা সকলেই পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের ইয়ুথ ফর সুন্দরবন সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা।

 

এ সময় তারা পরিবেশ রক্ষায় কার্যকর নীতি ও স্থানীয় পর্যায়ে কড়া বাস্তবায়নের দাবি জানান। প্রায় দুই শতাধিক যুবক যুবতী অংশগ্রহন করেণ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com