• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইন্দুরকানীর ৩ যুবককে চোর সন্দেহে আটক করে মোড়েলগঞ্জে নির্যাতন করার প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন

প্রতিনিধি: / ৩৩৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানীর ৩ যুবককে মোরেলগঞ্জ উপজেলার সানকিভাংঙ্গায় চোর
সন্দেহে আটক করে অমানষিক নির্যাতন ও পুলিশে দেয়ার প্রতিবাদে মানবন্ধন
করেছে এলাকাবাসী । জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালিপাড়া
গ্রামের মৃত আব্দুস সাত্তার ফকিরের ছেলে মানষিক প্রতিবন্ধী ছেলে আনোয়ার
ফকির (৩৭) ও তার ছেলে সাইমুন ফকির (১২) এবং ভবানীপুর গ্রামের লতিফ ঘরামীর
ছেলে ছগির ঘরামী (৩৬) বাগেরহাটে ভাঙ্গারীর মালামাল মহাজন বাদশা সিকদারের
কাছে দিয়ে বাড়ি ফিরছিলেন। তারা পায়ে হেটে হেটে বাড়িতে ফিরছিলেন। গভীর
রাতে মোরেলগঞ্জ উপজেলার সানকিভাংঙ্গা আসলে কতিপয় লোকজন তাদের
গরুচোর সন্দেহ করে অমানষিক নির্যাতন করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ
তাদেরকে ইউনিয়নে উপজেলা হাসপাতালে চিকিৎসা শেষে রোববার গুরুচুরির
মামলায় আদালতে প্রেরণ করে।
অপরদিকে এলাকাবাসী তাদেরকে ছাড়িয়ে আনতে না পেরে অন্যায় ভাবে
তাদেরকে আটক করে নির্যাতন ও পুলিশে দেয়ার প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন
করেন। রোববার আনোয়ারের নিজ গ্রামের বাসিন্দারা ইন্দুরকানী-বালিপাড়া সড়কে
দুই শতাধিক মানুষ তাদের পক্ষে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বালিপাড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বীর
মুক্তিযোদ্ধা আঃ রশিদ চৌকিদার, আঃ জলিল শেখ, সমাজসেবক আবু ছিদ্দিক
হাওলাদার, আঃ লতিফ হাওলাদার। এসময় বক্তরা বলেন, আনোয়ার, ছগির ও সাইমুন তারা
ভালো মানুষ। তারা গরীব হলেও কখনও কারও কোন মালামাল চুরি করেনি। তারা নির্দোষ,
তাদেরকে অন্যায় ভাবে আটক করে নির্যাতন করে পুলিশে দেয়া হয়েছে। যারা তাদের
সাথে এমন আচরণ করেছে তাদের শাস্তি দাবি করেন এবং আনোয়র সহ আটককৃত
তিনজনের মুক্তি দাবি করেন। বক্তারা ও এলাকাবাসী জানান, আনোয়ার ও ছগির
দুইজনেরই মানষিক সমস্যা রয়েছে। তারা বছরে দুই একবার অসুস্থ হয়ে মানষিক
ভারসাম্য হারিয়ে ফেলে। তবে কখনও কারও কোন ক্ষতি করে না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com