• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

গির্জায় বন্দুক হামলা, বুরকিনা ফাসোতে নিহত ১৫

প্রতিনিধি: / ৩৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতরা সবাই ক্যাথলিক খ্রিস্টান স¤প্রদায়ের। তারা প্রার্থনার জন্য উপাসনালয়ে একত্র হয়েছিল। বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। অস্ত্রধারীদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গির্জার এক কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সদস্য। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর কর্তৃপক্ষ এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ায় জানায়নি। তবে স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জানিয়েছেন, হামলার পরপরই ১২ জন নিহত হয়। তিনজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। জিন-পিয়েরে বেদনাদায়ক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘যারা মারা গেছে ও আহত হয়েছে তাদের জন্য প্রার্থনা করতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।’ বুরকিনা ফাসোয় গত তিন বছরে গির্জাগুলোকে লক্ষ্যবস্তু করা ও উপাসককে হত্যার ঘটনাও ঘটেছে। চলতি মাসের শুরুতে দেশটির সামরিক-সমর্থিত প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বলেছিলেন, সন্ত্রাসী কার্যকলাপ রুখে দিতে প্রয়োজনে তাঁর দেশে রাশিয়ান সেনা মোতায়েন করা হতে পারে। সূত্র : বিবিসি, আলজাজিরা


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com