• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বন্যা-ভুমিধসে পাপুয়া নিউ গিনিতে নিহত ২৩

প্রতিনিধি: / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিদেশ : পাপুয়া নিউ গিনির (পিএনজি) পার্বত্য এবং উপক‚লীয় অঞ্চলে প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং কৃষিজমি প্লাবিত হয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত পরিচালক লুসেট ম্যান জানিয়েছেন, পার্বত্য অঞ্চল চিম্বু প্রদেশের ভুমিধসে এক মা এবং তার সন্তান প্রাণ হারিয়েছেন। তিনটি পৃথক ভুমিধসের ঘটনায় ২৩ জন কাদামাটির নিচে চাপা পড়েন। লুসেট ম্যান জানিয়েছেন, এখনও সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া ভুমিধস এবং বিভিন্ন নদী প্লাবিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। পিএনজির সরকারি প্রচার মাধ্যম ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশন (এনবিসি), গতকাল বুধবার রিপোর্ট করেছে, চিম্বুর দক্ষিণে অবস্থিত উপক‚লীয় এলাকাগুলোও প্লাবিত হচ্ছে। জোয়ারের কারণে উপক‚লীয় গ্রাম লেসে কাভোরা প্লাবিত হয়েছে। ফলে সেখানকার কৃষি জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টির কারণে এনগা প্রদেশেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়াপেনামান্ডা স¤প্রদায়ের নেতা অ্যাকুইলা কুঞ্জি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু নদী প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, আমরা সারাদিনে একবার খাবার খেতে পাচ্ছি। আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। ২০২২ সালের বিশ্ব ঝুঁকি বিষয়ক সূচক অনুসারে, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১৬তম দেশ হিসাবে স্থান পায় পাপুয়া নিউ গিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com