• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক

প্রতিনিধি: / ৩৪৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে (বাংলাদেশ ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানী পাওয়ার প্লান্টের তামার তার চুরি করে পাচারকালে তিন চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আসামিদের নামে মামলা দায়ের পূর্বক বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন

আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার মোঃ নওয়াব আলী সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান সরদার(৩৫),পরম আনন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস(৩৪) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকার আঃ মান্নান হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২৮)।

রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস  জানান, সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচার করার চেষ্টা করছিল ওই তিনজন। এসময় তাদের কাছে থাকা ২৪ (চব্বিশ) কেজি তামার তারসহ তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত তারের বাজার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com