• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অবশেষে সংস্কার করা হলো বরইতলা-মোজামনগর খেয়াঘাট

প্রতিনিধি: / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা):  অবশেষে সংস্কার করা হয়েছে বরইতলা-মোজামনগর আন্তঃজেলা খেয়াঘাট। গণমাধ্যমে খেয়া পারাপারের দুর্ভোগের সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ঘাটের বরইতলার অংশ বাঁশ এবং কাঠের খুঁটি দিয়ে সংস্কার করা হয়েছে। এর ফলে এখন থেকে দূর্ভোগ কমে গেলো খেয়া পারাপারে। সংস্কার করায় স্থানীয় সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, জেলার পাইকগাছা উপজেলা ও দাকোপ উপজেলা সংলগ্ন বরইতলা-মোজামনগর আন্তঃজেলা খেয়াঘাটটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে পারাপারে অনুপযোগী হয়ে পড়ে। ঘাটের পশ্চিম পাশে রয়েছে পাইকগাছার সোলাদানা সংলগ্ন বরইতলা, আর পূর্ব পাশে রয়েছে দাকোপের মোজামনগর। এ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ খুলনা, বাগেরহাট, মোংলা, সুন্দরবন, দাকোপ, পাইকগাছা-কয়রা ও আশাশুনি সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে। নদীর পানির স্তর নেমে যাওয়ায় এবং সংস্কারের অভাবে পারাপারের ঘাটগুলি নষ্ট হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হতো সর্বসাধারণকে। খেয়া পারাপারে দুর্ভোগের সচিত্র প্রতিবেদন ফেব্রæয়ারি মাসে গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেন খেয়াঘাট সংস্কারের। সদ্য বিদায়ী পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সার্বিক সহযোগিতায় সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী বরইতলা ঘাটটি সংস্কার করেছেন। এরফলে এখন থেকে পারাপারে দুর্ভোগ হবে না বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। তিনি বলেন, ঘাটটি নষ্ট হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করতো। কাঁঠের খুঁটি, বাঁশ এবং নাট-বোল্ট দিয়ে নতুনভাবে সংস্কার করা হয়েছে। এটি অনেক মজবুত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি খুব সহজেই যানবাহনও পার করা যাবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com