• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক  কলিজিয়েট গালর্স স্কুলে ন্যাপকিন বিতরণ

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলার লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলিজিয়েট গালর্স স্কুলে
জরায়ুর মুখে ক্যান্সার ও স্তন ক্যন্সারের কারণ, লক্ষণ এবং প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ন্যাপকিন বিতরণ করা
হয়।ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেডের আয়োজনে ও এপেক্স ফাউন্ডেশনের বাস্তবায়নে
এবং দি হোপ ফাউন্ডেশন কোরিয়া) এর অর্থায়নে মঙ্গলবার (৬ ফেরুয়ারি) দুপুর ২টায় অত্র শিক্ষা
প্রতিষ্ঠানের মিলনায়তনে এসব নারী শিক্ষার্থীদের ন্যাপকিন বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম
মফিদুল ইসলাম। লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলিজিয়েট গালর্স স্কুলের অধ্যক্ষ স ম নাসির
উদ্দিন মাহ্তাব এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের
গাইনি বিশেষজ্ঞ ডাক্তার অনুপমা পাল।
এপেক্স ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ম্যানেজার মো. জাকিরুল ইসলামের পরিচালনায় এসময় আরো
উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, ডাক্তার পয়েন্ট হাসপাতালের
চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, ডিরেক্টর মো. বিল্লাল হোসেন, শিক্ষক শেখ মো. ওবাইদুল্লাহ,
সুইট রায় সহ বিভিন্ন শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ। #


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com