• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় টিসিবি সুবিধাভোগীরা পেলেন চাল

প্রতিনিধি: / ৫৫৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে ৮৯২ জন টিসিবি সুভিধাভোগীদের মাঝে অবশেষে চাল বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন প্রতি ৫ কেজি ১৫০ টাকা মূল্যে আনুষ্ঠানিক ভাবে এ চাল বিতরণ করেন বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. ফারুক হোসেন, ইউপি সদস্য ফরিদ হোসেন ফকির, আবু হানিফ গাজী,  আল আমিন ফকির, বাহাদুর খান, হেমায়েত হোসেন হাওলাদার, সোহাগ হাওলাদার, শহিদ মোল্লা, সংরক্ষিত ইউপি সদস্য শারমীন আক্তার ঝর্না, মরিয়ম বেগম, ফরিদা ইয়াসমিন ও ওএমএস চালের ডিলার প্রতিনিধি রাকিব হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় ইউপি চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার বলেন, গত ২১ মার্চ ওই ইউনিয়নের ৮৯২ জন সুবিধাভোগীদের মাঝে টিসিবির পণ্য সামগ্রী প্যাকেজের মধ্যে জনপ্রতি ৫ কেজি চাল বিতরণ বন্ধ থাকে। অবশেষে আনুষ্ঠানিকভাবে রোববার এ চাল বিতরণ শুরু হয়ে সোমবার পর্যন্ত বিতরণ চলমান থাকবে। এছাড়াও এ দু’দিনে চাল নিতে না আসা অনুপস্থিত সুবিধাভোগীদের চাল পরবর্তী টিসিবি প্যাকেজের সাথে দেয়া হবে বলে চেয়ারম্যান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com