• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মিরাজের লড়াইয়ের পর চট্টগ্রাম টেস্ট ১৯২ রানে হারলো বাংলাদেশ

প্রতিনিধি: / ৪১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: মেহেদি হাসান মিরাজের লড়াকু ব্যাটিংয়ের পরও চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার কাছে ১৯২ রানে হারলো স্বাগতিক বাংলাদেশ। প্রথম টেস্ট ৩২৮ রানে হেরেছিলো টাইগাররা। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা। এই নিয়ে ষষ্ঠবার বাংলাদেশকে দুই বা তিন ম্যাচের দ্বিপাক্ষীক সিরিজে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিলো লংকানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫১১ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশের। টেস্ট জিততে ম্যাচের শেষ দিন বাকী ৩ উইকেটে আরও ২৪৩ রান দরকার ছিলো টাইগারদের। মেহেদি হাসান মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম ১০ রানে অপরাজিত ছিলেন। গতকাল ২৪৩ রানে সপ্তম উইকেট পতনের পর জুটি বেঁধে ম্যাচটি পঞ্চম দিনে নেন মিরাজ ও তাইজুল। গতকাল দিনের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে নেন মিরাজ। তার হাফ-সেঞ্চুরি অর্জনের ঐ ওভারের পঞ্চম বলে ¯িøপে ক্যাচ দিয়ে স্পিনার কামিন্দু মেন্ডিসের শিকার হন ২টি চারে ১৪ রান করা তাইজুল। মিরাজের সাথে অষ্টম উইকেটে ৩৮ রান যোগ করেন তাইজুল। এরপর হাসান মাহমুদকে নিয়ে দলের রান ৩শ পার করেন মিরাজ। দলীয় ৩১২ রানে পেসার লাহিরু কুমারার বাউন্সার সামলাতে না পেরে সিলি মিড অনে নিশান মাদুশকাকে ক্যাচ দেন ২৫ বলে ৬ রান করা হাসান। হাসানের পর বাংলাদেশের শেষ ব্যাটার খালেদ আহমেদকে ২ রানে বোল্ড করে শ্রীলংকার জয় নিশ্চিত করেন কুমারা। ৩১৮ রানে অলআউট হয় বাংলাদেশ। গতকাল সোয়া এক ঘন্টা ব্যাটিং করে ১৮ ওভারে ৩ উইকেটে ৫০ রান যোগ করে টাইগাররা। ১৪টি চারে ১১০ বলে ৮১ রানে অপরাজিত থাকেন মিরাজ। কুমারা ৫০ রানে ৪টি, কামিন্দু ৩ ও জয়সুরিয়া ২ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন শ্রীলংকার কামিন্দু। এই হারে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অষ্টমস্থানে নেমে গেল বাংলাদেশ। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট আছে টাইগারদের। এই টেস্ট জয়ে ৪ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো শ্রীলংকা। টেস্টের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে শ্রীলংকা এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। স্কোর : শ্রীলংকা প্রথম ইনিংস : ৫৩১/১০; বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭৮/১০; শ্রীলংকা দ্বিতীয় ইনিংস : ১৫৭/৭ডি; বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ২৬৮/৭, মিরাজ ৪৪*, তাইজুল ১০*)


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com