• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্যাটেলাইট সংযোগ চালু করবে গুগল মেসেজ অ্যাপে

প্রতিনিধি: / ৭৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

আইটি: মেসেজ অ্যাপের জন্য স্যাটেলাইট সংযোগ চালুর পরিকল্পনা করছে গুগল। এ সংযোগ ব্যবহার করার মাধ্যমে যে কেউ ওয়াইফাই বা মোবাইল ডাটা ব্যবহার ছাড়াই বার্তা পাঠাতে সক্ষম হবে। খবর অ্যান্ড্রয়েডপুলিশ। স্যাটেলাইট সংযোগের ব্যবস্থাটি গুগল অ্যান্ড্রয়েড-১৫ এ চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এমনকি এ বিষয়ে তারা চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলেও তথ্য রয়েছে। এ প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার চালুতে টি-মোবাইল ও স্টারলিংকের সঙ্গে গুগল কাজ করছে বলেও সূত্রে জানা গেছে। নাইনটুফাইভগুগল প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্যাটেলাইট মেসেজিং নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। শিগগিরই গুগল মেসেজেও এ ফিচার যুক্ত হবে। স্যাটেলাইট সংযোগ ব্যবহারের মাধ্যমে বার্তা পাঠানোর এ কার্যক্রম শুধু জরুরি পরিস্থিতির জন্য সীমাবদ্ধ থাকবে না বলেও জানিয়েছে গুগল। বেটা সংস্করণে দেখা গেছে, এ পদ্ধতিতে যে কেউ নন-টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক (এনটিএন) সংযোগ ব্যবহার করে বন্ধু এবং পরিবারকে বার্তা পাঠাতে সক্ষম হবে। স্যাটেলাইট সংযোগ কীভাবে কাজ করবে সে বিষয়েও জানিয়েছে গুগল। এ পদ্ধতিতে বার্তা গ্রহণ অথবা পৌঁছানোর প্রথম শর্ত পরিষ্কার আকাশ। তবে এ ব্যবস্থার অধীনে বার্তা ছাড়া ছবি বা ভিডিও পাঠানো সম্ভব হবে না। এর আগে আইফোন-১৪ সিরিজে স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করেছে অ্যাপল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com