• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোল্লাহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয় শিশু আহসানকে, গ্রেপ্তার ২

প্রতিনিধি: / ২৯১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে সার্জিকাল টেপ পেচিয়ে হাত পা ও মুখ বেঁধে শিশু আহসান বিশ্বাস (৫) হত্যাকান্ডের ঘটনায় মোঃ আকবর শেখ (২৩) ও ‍হিজবুল্লাহ শেখ (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকবর শেখ মোল্লাহাটের কচুড়িয়া গ্রামের আসাদ শেখের ছেলে ও হিজবুল্লাহ একই গ্রামের আফজাল শেখের ছেলে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।

তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আকবর শেখ জানিয়েছে, শিশু আহসানের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসচ্ছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিত ভাবে শিশু আহসানকে নির্মম ভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা মোঃ কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

শিশুটি বলাৎকার হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রাথমিক ভাবে সেটা ধারনা করে ছিলাম। তবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, শনিবার (০৬ এপ্রিল) দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের জনৈক দাউদ শরীফের পানের বরাজের পাশের একটি গর্ত থেকে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু আহসান এর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু আহসান বিশ্বাস নড়াইল জেলার চরশুক্তাইল গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে। কামরুজ্জামান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার সড়াইডাঙ্গা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকতার সুবাদে সেখানেই থাকেন। শিশু আহসান তার মায়ের সাথে মোল্লাহাটে নানা বাড়ীতে থাকতো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com